1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

শিশু মৃত্যুর ঘটনায় অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

  • সম্পাদনার সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৮৩ বার প্রদশিত হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিশেষ ব্যাচের নাপা সিরাপ সেবনে দুই শিশুর মৃত্যুর ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রোববার (১৩ মার্চ) রাজধানীতে বাংলাদেশে সোসাইটি অব মেডিসিন আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাহিদ মালেক বলেন, ‘ওই ঘটনা তদন্তে জেলার সিভিল সার্জনসহ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে ফার্মেসি থেকে ওষুধ নেয়া হয়েছে সেখানে ওষুধ বিক্রি বন্ধ রাখা হয়েছে।’ তিনি বলেন, এছাড়া সিরাপগুলো সংগ্রহ করা হয়েছে। তদন্ত কমিটি কাজ করছে। কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। যারা এ ঘটনার সাথে জড়িত- দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’ এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্যারাসিটামল সিরাপ নাপা সেবনে দুই শিশুর মৃত্যুর অভিযোগ আসার পর সারাদেশের পাইকারি ও খুচরা দোকান পরিদর্শন করে একটি ব্যাচের ওষুধ পরীক্ষার নির্দেশ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। দেশে করোনা বর্তমানে নিয়ন্ত্রণে এলেও চলে যায়নি, তাই সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে ডেল্টা, এরপর ওমিক্রন, এরপর নতুন কোনো ভাইরাস (ভ্যারিয়েন্ট) আসতে পারে। এ জন্য আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, করোনা মোকাবিলায় চিকিৎসকরাই সবচেয়ে বড় হাতিয়ার ছিলেন। তাদের মাধ্যমে এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ করোনা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে আমাদের চিকিৎসকরা মৃত্যুর ভয় না করে রোগীর সেবা নিশ্চিত করেছেন। অন্যান্য বাহিনীও তাদের জায়গা থেকে সহযোগিতা করেছে। গোটা জাতি একসাথে ঝাঁপিয়ে পড়ায় মহামারি নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো কাজ করেছে। ফলে সংক্রমণ এবং মৃত্যুর হার অনেক কম হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো: সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বিএমএ সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন ও স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা: এম ইকবাল আর্সলান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies