1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

রাশিয়া ও বেলারুশের ব্যাংকের সঙ্গে সরাসরি লেনদেন বন্ধ

  • সম্পাদনার সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২০৩ বার প্রদশিত হয়েছে

আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট থেকে রাশিয়া ও বেলারুশের কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলো। এ পদক্ষেপ আজ (শনিবার) থেকে কার্যকর হবে। এতে এই দুই দেশের ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যাংকগুলো আর সরাসরি লেনদেন করতে পারবে না। এদিকে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অর্থ রাশিয়ার ১২টি ও বেলারুশের দুই ব্যাংকের মধ্যে একটি ব্যাংকের মাধ্যমে এ প্রকল্পে অর্থ লেনদেন হয়ে আসছে। ব্যাংক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ইকোনমিক অ্যাফেয়ার্স (ভিইবি) নামে রাশিয়ার এ ব্যাংকটি কয়েকদিন আগে সুইফট ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে একটি বার্তা পাঠায়। বার্তায় সুইফট সিস্টেম ব্যবহার করে আপাতত তাদের সঙ্গে লেনদেন করতে নিষেধ করা হয়েছে। সুইফট থেকে বিচ্ছিন্ন হওয়া অন্য ব্যাংকের কাছ থেকেও বাংলাদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে একই ধরনের বার্তা পাঠানো হয়েছে।  তবে এ ধরনের পদক্ষেপের দেশের অর্থনীতিতে বড় নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ব্যাংকখাত সংশ্লিষ্টরা। তাদের মতে, বাংলাদেশ থেকে রাশিয়ায় রপ্তানির ৮০ ভাগ আর্থিক লেনদেন হয় সিঙ্গাপুর ও হংকংয়ের ব্যাংকের মাধ্যমে। তবে সরকারি প্রকল্পের অবস্থা বিষয়ে জানতে আরও অপেক্ষা করতে হবে। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাস্তবায়ন হচ্ছে। রাশিয়া এ প্রকল্পে ৯১ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে। এটি থেকে আগামী ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। এছাড়া রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা রসকসমসের অঙ্গপ্রতিষ্ঠান গ্লাভ কসমস এর নতুন প্রকল্প বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ প্রকল্পটি। গত মাসে দেশের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে রুশ এ প্রতিষ্ঠানটির সাথে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies