1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

  • সম্পাদনার সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৮০ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৯টায় শহরের মুক্তির মোড়ে সুসজ্জিত অস্থায়ীভাবে নির্মিত বেদিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার গাজিউর রহমান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেদীতে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, পিবিআই, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, জেলা পরিষদ, উপজেলা পরিষদ সহ বিভিন্ন সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে বেদীতে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পরে সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসকের উদ্যোগে এক আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এতে সভাপতিত্ব করেন। পরে এ অনুষ্ঠানে দিবসকে ঘিরে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। অপরদিকে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সকাল ৯টায় দলীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনাসভার আয়োজন করা হয়। এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, সাবেক সাংসদ শাহীন মনোয়ারা হক, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর থানা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান প্রমূখ সহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, মহিলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies