1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় ২১টি চোরাই গরুসহ আন্তজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

  • সম্পাদনার সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৬২ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ ২১টি চোরাই গরুসহ আন্তজেলা চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন, উপজেলার তেঁতুলিয়া মৃত-দুদু মিয়ার ছেলে জাকির ও তার পুত্র সবুর এবং তার বিয়াই উপজেলার ঝাপড়িতলা গ্রামের আলিম উদ্দিনের ছেলে রুহুল আমিনসহ (৪৩) ও পাশবর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার বিহারপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে তাঞ্জিল (২২)। রবিবার দুপুরে বদলগাছী থানা প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান বলেন, শনিবার (৫মার্চ) সকালে উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত-দুদু মিয়ার ছেলে জাকির চোর (৫৫) ও তার ছেলে সবুর ওরফে সবুজ (২৫) ভটভটি যোগে গরু নিয়ে বাজারে বিক্রি করতে বের হয়। এ সময় কোলা ঝাপড়িতলা মোড়ে ভটভটি থামালে হলুদ বিহার গ্রামের এক গৃহবধূ ভটভটিতে দেখতে পায় ২০/২৫ দিন পূর্বে তাদের চুরি যাওয়া গরু। তাদের গরু দাবী করে গরু চোর জাকিরের সঙ্গে তর্কবিতর্ক হলে আসে পাশের লোকজন গরুটি সনাক্তের জন্য আটকে দেয়। গরুর মালিক হলুদ বিহার গ্রামের গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে চিনতে পারে তার গরু। এ সময় চোর জাকির বিপদে পড়ার আশঙ্কায় তার বাড়ীতে ফোন দিয়ে অন্যান্য গরুগুলি লুকিয়ে ফেলতে বলে। সঙ্গে সঙ্গে জাকিরের বাড়ী ঘর ঘিরে ফেলে গ্রামবাসী। খবর পেয়ে থানা পুলিশ জাকিরের বাড়ীঘরসহ আশেপাশে আরো কয়েকটি বাড়ী তল্লাশি করে মোট ২১টি গরুসহ একটি ছাগল (খাসি) উদ্ধার করে। তাদের বাড়ী থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। তিনি আরোও বলেন, উদ্ধারকৃত গরুর মধ্যে ১১টি গরুর প্রকৃত মালিককে চিহিৃত করা হয়েছে এবং অবশিষ্ট গরুর মালিককে চিহিৃত করে সবগুলো গরু আদালতের মাধ্যমে হস্তান্তর করা হবে। আর আসামীদের বিরুদ্ধে থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে আসামীদের সাতদিনের জন্য রিমান্ড আবেদন করা হবে। যদি আদালত রিমান্ড মঞ্জুর করেন তাহলে আমরা আসামীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের সকল সদস্যদের আটক করতে পারবো বলে আমরা আশাবাদি। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম, ওসি (তদন্ত) রায়হান হোসেন প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies