1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় আ. লীগ নেতা আব্দুল জলিলের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

  • সম্পাদনার সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৭৯ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন, কোরানখানি এবং মিলাদ মাহফিলের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত নেতা আব্দুল জলিলের ৯ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রবিবার সকাল সাড়ে ১০টায় থেকে শহরের চকপ্রাণ এলাকায় প্রয়াত নেতা আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। প্রয়াত নেতা আব্দুল জলিলের পুত্র সদর আসনের এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন বেলা সাড়ে ১০টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাবার কবরে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর থানা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান, সাধারন সম্পাদক নাছিম আহম্মেদ সহ বিভিন্ন পর্যায়ে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নওগাঁ জেলা যুবলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, জেলা শ্রমিকলীগ, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবলীগ এবং এসব সংগঠনের সদর উপজেলা কমিটি, পৌর কমিটি এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির পক্ষ থেকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর তাঁর কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। অপরদিকে গতকাল শনিবার তাঁর কবরের পাশেই সকাল থেকে দিনব্যাপী কোরআন খানির এবং মিলাদ মাহফিল ও একইদিন বাদ জোহর শহরের ঠিকানা কমিনিউটি সেন্টারে মধাহৃ ভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য আব্দুল জলিল ২০১৩ সালের ৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies