1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

রাশিয়ায় সামরিক শাসন জারির পরিকল্পনা নেই: পুতিন

  • সম্পাদনার সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১৭০ বার প্রদশিত হয়েছে

রাশিয়ায় সামরিক শাসন জারির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। জাতীয় বিমান সংস্থা এরোফ্লোটে কর্মরত অ্যাটেনডেন্টদের সঙ্গে জাতীয় টিভিতে বৈঠকরত অবস্থায় দেখা যায় পুতিনকে। এ সময় তিনি বলেন, বাইরের সামরিক তৎপরতার এলাকায় আগ্রাসনের জবাবে শুধু পদক্ষেপ নেয়া হবে। কিন্তু এখন আমাদের সামনে তেমন কোনো পরিস্থিতি নেই। আশা করি, তেমন পরিস্থিতি আসবেও না। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। পুতিন তার দেশে সামরিক শাসন জারির পরিকল্পনা করছেন বলে গুজব আছে। এর জবাবে তিনি বলেন, বাইরের বড় হুমকির বিরুদ্ধে ব্যবহারের জন্য আরো বিশেষ জরুরি ব্যবস্থা আছে।
ওদিকে ইউক্রেনের আকাশসীমাকে ‘নো-ফ্লাই’ জোন ঘোষণা করবে যে দেশ, তারাই এই যুদ্ধে লিপ্ত হয়েছে বলে ধরে নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পুতিন। তিনি বলেন, এ প্রেক্ষিতে যেকোনো মুভমেন্টকে আমরা ওই দেশের সঙ্গে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হিসেবে বিবেচনা করবো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ন্যাটোর প্রতি তার দেশের আকাশসীমাকে নো-ফ্লাই জোন ঘোষণার আহ্বান জানিয়েছেন। তবে শুক্রবার ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ ও অন্যরা এ দাবি প্রত্যাখ্যান করেছেন। তাদের এমন অবস্থানের নিন্দা জানিয়েছেন জেলেনস্কি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies