1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

হৃদরোগে আক্রান্ত হয়ে শেন ওয়ার্নের মৃত্যু

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২০৫ বার প্রদশিত হয়েছে

আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা খেলোয়াড় শেন ওয়ার্ন। মৃত্যুকালে ওয়ার্নের বয়স হয়েছিল ৫২ বছর। ওয়ার্নের ম্যানেজমেন্ট শুক্রবার একটি বিবৃতি দিয়ে এই খবর জানায়। ওই বিবৃতিতে তারা জানায়, থাইল্যান্ডে মারা গেছেন তিনি। ওই বিবৃতিতে তারা লেখে, নিজের ভিলাতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। পরিবার এই সময়ে গোপনীয়তা রক্ষা করার জন্য অনুরোধ করছে। এর বেশ কিছু এখনই জানানো হয়নি। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়ার আর এক সাবেক ক্রিকেটার রডনি মার্শের মৃত্যুতে টুইট করেছিলেন ওয়ার্ন। তিনি বৃহস্পতিবার ৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সেই শোকবার্তায় ওয়ার্ন লিখেছিলেন, রড মার্শ সাবেক হওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। উনি ক্রিকেটের কিংবদন্তি ছিলেন। বহু তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা ছিলেন। রড ক্রিকেটের যত্ন করতেন। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের অনেক কিছু দিয়েছেন। সম্প্রতি থাইল্যান্ডে নিজের বাংলোয় গিয়ে থাকছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন ওয়ার্ন। ওয়ার্নের জন্ম ১৯৬৯ সালে। টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার মুরলিধরনের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies