1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আগামীতে কোনো বাধাই মানবে না বিএনপি: আমীর খসরু

  • সম্পাদনার সময় : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১৫৪ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আগামীতে ১৪৪ ধারা হোক, ১৪৫ ধারা হোক, কোনো ধারা দিয়েই বিএনপিকে আটকে রাখা যাবে না। আগামীতে কোনো বাধাই মানবে না বিএনপি। কোনো সভা-সমাবেশের জন্য অনুমতির প্রয়োজন হবে না। জনগণের জোয়ারে এই অবৈধ সরকারকে ভাসিয়ে নিয়ে যাবে। এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।’ বুধবার (০২ মার্চ) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সার্চ কমিটি গঠন করে যতই নির্বাচন কমিশনার হোক না কেন, বিএনপি আগামীতে নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া এদেশে আর কোনো নির্বাচন হতে দেবে না। বর্তমান সরকারকে ‘ভোট চোর’ আখ্যা দিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনারসহ যারা ভোট চোরের সহযোগিতা করেছেন তারাও ভোট চোর। আগামীতে নিরপেক্ষ নির্বাচন করতে হলে বিএনপিসহ দেশের মানুষের দাবি শেখ হাসিনার পরিবর্তে নিরপেক্ষ সরকার, ইভিএমের পরিবর্তে ব্যালেট পেপার। আগামী নির্বাচনের আগেই ইভিএমকে সাগরে নিক্ষেপ করা হবে। জেলা বিএনপির সভাপতি আফরোজ খান রিতার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হাবিব হাসান রিন্টু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবির জিন্নাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies