1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে বিএনপির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে: রিজভী

  • সম্পাদনার সময় : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১৫৫ বার প্রদশিত হয়েছে

সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে বিএনপির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অবৈধ রাজনৈতিক শক্তি সবসময় আতঙ্কে থাকে। এ কারণে জনগণের পদশব্দে ও জনগণের স্বোচ্চার কণ্ঠে আতঙ্কিত হয়ে তাদের দমনের চেষ্টা করছে। বুধবার দেশের বিভিন্ন জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আতঙ্কের কারণেই সরকার আজকে রাষ্ট্রশক্তি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের চেতনায় সাজিয়ে হায়েনার মতো তারা বিএনপির বিভিন্ন কর্মসূচিতে লেলিয়ে দিয়ে সেখান থেকে রক্ত ঝড়াচ্ছে। সরকার বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকেও তাদের চেতনার রঙ্গে রাঙিয়েছে অভিযোগ করে রিজভী আরও বলেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন আদালত সব জায়গায় তারা নিজেদের লোক বসিয়ে সব কিছুকে করায়ত্ব করে গোটা জাতিকে তারা উপনিবেশ বানিয়েছে। আজকে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন যারা গণতন্ত্র, নাগরিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এ দেশের গণতন্ত্রকামী ভিন্নমতের মানুষদেরকে নির্দয়ভাবে দমন করছে, আজকে বিএনপির দেশব্যাপী কর্মসূচিতে ঠিক একই কায়দায় সরকার তাদের সন্ত্রাসী বাহিনী এবং তাদের চেতনায় লালিত পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে। তিনি বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো তাদের অত্যন্ত সুপরিকল্পিত। আজকে ঢাকা জেলা থেকে শুরু করে মাগুরা, পটুয়াখালী, ঝালকাঠি সহ-এখনো আমরা বিভিন্ন জেলায় পুলিশি তান্ডব, সরকারি বাহিনীর তাণ্ডব, তারা যে বিএনপির সমাবেশকে পণ্ড করতে বিভিন্ন ধরনের যে অপকৌশল নিয়েছে, সেই বিভৎস নারকীয় সন্ত্রাসের কাহিনি আমরা শুনতে পাচ্ছি। রিজভী বলেন, বিএনপির সমাবেশকে পণ্ড করার জন্য পুলিশ বাহিনী সরকারের কাছ থেকে পুরস্কার নিয়ে তাণ্ডব চালাচ্ছে। সেই কারণেই তারা রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে এই সব নারকীয় কাজগুলো করছে। বিএনপির এই নেতা এই বলেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সাভারে ঢাকা আরিচা মহাসড়কে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ অতির্কিত হামলা চালিয়ে ব্যাপক লাঠিচার্জ করে। এতে ১৫ জন নেতাকর্মী আহত হন। তন্মধ্যে খন্দকার শাহ মাইনুল ইসলাম বিল্টুকে বেধড়ক পিটিয়েছে পুলিশ। সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও আমরা শুনতে পাচ্ছি। এছাড়াও পটুয়াখালীতে শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। তাদের মধ্যে অন্যতম জেলা মৎস্যজীবী দলের শাহ আলম তালুকদার, সদর উপজেলার বাপ্পী ও মন্টু মিয়া আহত হন। সংবাদ সম্মেলনে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ আব্দুর রহিম প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies