1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

আগামী নির্বাচন সুষ্ঠু করতে ইসি বদ্ধপরিকর : সিইসি

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১৯৭ বার প্রদশিত হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর। তিনি বলেন, কে কি বললো তা নিয়ে না ভেবে কমিশনের দায়িত্ব একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। কমিশন সেই প্রস্তুতি শুরু করেছে। আজ চার কমিশনারকে সঙ্গে নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন। দায়িত্ব পালনে তাদের উপর কোন রাজনৈতিক দলের চাপ নেই উল্লেখ করে সিইসি বলেন, ‘চাপের কোন প্রশ্নই আসে না। কোন চাপ নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি এবং স্বাধীনভাবে কাজ করব। সফলতা কী হয়, সেটা সবাইকে জানাব।’ তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করি, সমঝোতার বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে। এ বিষয়ে আমরা কী করব, সেটি সহকর্মীদের সঙ্গে সভা করে, নিজেদের মধ্যে কাজ করে সিদ্ধান্ত নেব। নির্দিষ্টভাবে আমরা কীভাবে এগোব, সে বিষয়ে আমাদের আরও চিন্তা ভাবনা করতে হবে।’এর আগে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বেদির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ৫ সদস্যের নির্বাচন কমিশন। পরে তারা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় ইসি সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম খান, ঢাকার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান ও সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies