1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

বাংলাদেশ বিভিন্ন সূচক পরিমাপ, বাস্তবায়ন ও অর্জনে অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

  • সম্পাদনার সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬০ বার প্রদশিত হয়েছে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ বিভিন্ন সূচক পরিমাপ, বাস্তবায়ন ও অর্জনে অঙ্গীকারবদ্ধ। আগামীকাল ২৭ ফেব্রুয়ারি ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২২’ উপলক্ষে আজ এক বাণীতে তিনি একথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন ‘পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ’ ও ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)’র যৌথ উদ্যোগে ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২২’ উদযাপিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করে বলেন, ‘স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নয়নমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য সঠিক তথ্য ও নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রাপ্তির লক্ষ্যে একটি স্বতন্ত্র ও পৃথক সংস্থা হিসেবে ১৯৭৪ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে বিবিএস জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে নীতি নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সময়োপযোগী ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সরবরাহ করে আসছে। বিবিএস থেকে তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ও অগ্রগামী সমৃদ্ধ সোনার বাংলা গঠনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করছে।’ আবদুল হামিদ বলেন, ‘জাতিসঙ্ঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০ এর অনুসমর্থনকারী দেশ হিসেবে বাংলাদেশ বিভিন্ন সূচক পরিমাপ, বাস্তবায়ন ও অর্জনে অঙ্গীকারবদ্ধ। এছাড়া ‘রূপকল্প ২০৪১’, অষ্টম পঞ্চমবার্ষিক পরিকল্পনা ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপান্তর ও চরম দারিদ্র্য নিরসন, চলমান কোভিড-১৯ মহামারির প্রভাবে সৃষ্ট বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে বিবিএস সরবরাহকৃত তথ্য-উপাত্ত যথাযথ পরিকল্পনা গ্রহণে মূল নিয়ামক হিসেবে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় পরিসংখ্যান দিবস পালনের মধ্য দিয়ে দেশের সকল খাতে পরিসংখ্যানের প্রয়োগ বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে সহায়ক হবে।
তিনি ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies