1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বিডিআর বিদ্রোহ ছিলো সুদূরপ্রসারি ষড়যন্ত্র : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৩ বার প্রদশিত হয়েছে

পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডকে সুদূরপ্রসারি ষড়যন্ত্র মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ছিলো জাতির জন্য একটি শোকাবহ দিন। একই সাথে একটি আতঙ্কেরও দিন। এই দিনে বিদ্রোহের মধ্য দিয়ে আমাদের জাতির সবচেয়ে বড় সম্পদ সেনাবাহিনীর ৫৬ জন সেনাকর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে জাতির যে নিরাপত্তা ব্যবস্থা তা সম্পূর্ণ ভাবে ভেঙ্গে ফেলা হয়েছে। শুক্রবার সকালে বনানী সামরিক কবর স্থানে পিলখানা হত্যাকাণ্ডে (২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি) শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, এটা কোনো বিদ্রোহ নয়। এর মূল কারণ ছিল সেনা বাহিনীর মনোবল ভেঙে দেয়া। দুর্ভাগ্য আমাদের আজকে এতো বছর পরও প্রকৃত ঘটনা তদন্ত করা সম্ভব হয়নি। এর পিছনে কারা ছিল, কেন এই ঘটনা ঘটেছিল। এসময় এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানান তিনি। তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের এতো কর্মকর্তা চলে যাননি। কিন্তু এখানে ৫৬ কর্মকর্তা চলে গেলেন। বিডিআরের শক্তিশালী প্রতিষ্ঠানকে পরবর্তীকালে ভেঙে নতুন করে প্রতিষ্ঠা করা হয়। হাজার হাজার বিডিআরের কর্মকর্তাদের বিচার করা হয়েছে। কিন্তু এর পেছনে কারা এর কোনো তদন্ত এখনো হয়নি। বিএনপি মহাসচিব বলেন, পিলখানার এই দুর্ঘটনার মাধ্যমে আমাদের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছিল। পরবর্তীতে সেনাবাহিনী দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়ে ছিলো। তার রিপোর্টও প্রকাশ করা হয়নি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন বীর বিক্রম, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সামরিক কর্মকর্তা মেজর জেনারেল (অবঃ) ফজলে এলাহি আকবর, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাসান নাসির, কর্ণেল (অবঃ) কামরুজ্জামান, মেজর (অবঃ) এম এম হাসান, মেজর (অবঃ) কোহিনুর আলম নুর, মেজর (অবঃ) আজিজ রেজা, শামীমুর রহমান শামীম, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান। এছাড়াও কলাণ্য পার্টির চেয়রাম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ ইব্রাহিম, এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, ডেমোক্রেটিক লীগ সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies