1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম, পাঁচজনকে চূড়ান্ত করে শিগগির গেজেট

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮০ বার প্রদশিত হয়েছে

নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য ১০ জনের চূড়ান্ত নামের তালিকা রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছেন সার্চ কমিটির সদস্যরা।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর একে একে বঙ্গভবনে প্রবেশ করেন সার্চ কমিটির সদস্যরা। পরে তারা রাষ্ট্রপতির কাছে বাছাই করা নামের তালিকা তুলে দেন। এখান থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি। নাম জমা দেয়ার পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, এখনই নাম প্রকাশ করা হবে না। পাঁচজনের নাম চূড়ান্ত করার পর দ্রুতই গেজেট প্রকাশ করা হবে।’ সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শারীরিক অসুস্থতার কারণে বঙ্গভবনে উপস্থিত হতে পারেননি। অন্য যারা নামের তালিকা নিয়ে বঙ্গভবনে গেছেন তারা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। গত ৫ জানুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাজনৈতিক দলের কাছ থেকে নামের প্রস্তাব চায় সার্চ কমিটি। সেখানে ৩২২ জনের নামের প্রস্তাব আসে। পরে কমিটি দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে কয়েক দফায় বৈঠকে বসে। এরপর নিজেদের মধ্যে কয়েকটি বৈঠক করে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies