1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ইউক্রেনে রুশ অভিযান, ২০১৪ সালের পর সর্বোচ্চ তেলের দাম

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৪ বার প্রদশিত হয়েছে

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর বৃহস্পতিবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। ২০১৪ সালের পর এই প্রথম বিশ্ববাজারে তেলের দাম এতো বাড়ল। শুধু তেলের দাম নয়, জ্বালানি ও শেয়ারবাজারেও রুশ সামরিক অভিযানের প্রভাব সরাসরি পড়েছে ।  দু’দিন আগে ইউক্রেনের পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী লুহানস্ক ও দোনেস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে রাশিয়ার স্বীকৃতির পর লল্ডনের ফিউচার মার্কেটে অপরিশোধিত তেলের দাম প্রায় ৯৮ মার্কিন ডলারে পৌঁছে যায়। ইউক্রেন সংকট নিয়ে চলতি সপ্তাহে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও দেশটির একটি গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধের মধ্যে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে।  বিশ্বে জ্বালানি তেল রপ্তানিতে সৌদি আরবের পরই রাশিয়ার অবস্থান। তবে রাশিয়াই বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে থাকে। তাই ইউক্রেন-রাশিয়ার উত্তেজনা তেলের বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান চালানোর ঘোষণা দেওয়ার পর ইউক্রেনে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এদিকে রাশিয়া ইউক্রেনে স্থল ও বিমান হামলা শুরুর পর ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য লিথুনিয়া ও বৃহস্পতিবার জরুরি অবস্থা জারি করেছে। এদিকে, ইউক্রেনে রুশ হামলার প্রথম ঘণ্টাতেই ৪০ ইউক্রেনীয় সেনা ও ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।  এছাড়া প্রায় ৫০ জন রাশিয়ান সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দেয় কিয়েভ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies