1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

মানুষকে নির্বাচনমুখী করতে হবে: জিএম কাদের

  • সম্পাদনার সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৮ বার প্রদশিত হয়েছে

ঢাকা : জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশের মানুষ ভোটের ওপর আস্থা হারিয়ে আর ভোট কেন্দ্রে যেতে চায় না। এখন নির্বাচন হচ্ছে খুনোখুনি আর আতংকের নাম। দেশের মানুষ উৎসবমুখর নির্বাচন দেখতে চায়। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। দেশের মানুষকে নির্বাচনমুখী করতে হবে। তাই, শক্তিশালী একটি নির্বাচন কমিশন দরকার। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় সাবেক সেনাকর্মকর্তা লেফটেনেন্টে কর্নেল (অবঃ) তছলিম উদ্দিন পিএসসি জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে যে তালিকা দিবে তা দেশের মানুষ জানতে চায়। সার্চ কমিটির দেওয়া প্রস্তাবনা প্রকাশ করা উচিত। আমরা প্রয়োজনীয় ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশন গঠনে আইন করতে প্রস্তাব দিয়ে ছিলাম। নির্বাচন কমিশন আইন হয়েছে কিন্তু কমিশনকে ক্ষমতা দেওয়া হয়নি। তাই নির্বাচন কমিশনকে দলীয় সরকারের প্রতি মুখাপেক্ষি হতে হবে। এজন্যই ক্ষমতাহীন নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা দুরূহ হয়ে পড়বে। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি, মনিরুল ইসলাম মিলন, হেনা খান পন্নি, মশরুল মওলা, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানী, মোঃ সাইফুল ইসলাম স্বপন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies