1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

একুশের চেতনায় : কুড়িগ্রামের পাড়া-মহল্লায় শিশু-কিশোরদের শহিদ মিনার নির্মাণ প্রতিযোগিতা

  • সম্পাদনার সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৪ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ মহান একুশের চেতনা ও ভাষা শহীদদের অবদান শিশু-কিশোরদের মাঝে ছরিয়ে দিতে কুড়িগ্রামের পাড়া-মহল্লায় শিশু-কিশোররা বাঁশ-কাঠ, কলাগাছ ও রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন শহিদ মিনার। তাদের এ কাজে উজ্জিবিত করেছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন প্রচছদ কুড়িগ্রাম। ৫২’র ভাষা আন্দোলনে বাঙালী জাতীয় জীবনের এক চরম অধ্যায়র দিন। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাঙালী জাতি পেয়েছি মাতৃভাষার অধিকার। এ দিবসটি এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এক সময় দিবসটি ঘিরে পাড়ায়-মহল্লায় শিশু-কিশোররা বিভিন্ন উপকরন দিয়ে শহীদ মিনার নির্মাণ করে শ্রদ্ধা জানাতো। এর সংখ্যা এখন অনেকাংশে কমে গেছে । একুশের চেতনা শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন প্রচছদ কুড়িগ্রাম জেলা সদরের পাড়া-মহল্লায় ২য় বারের মত শহিদ মিনার নির্মাণের প্রতিযোগিতামূলক এ আয়োজন করেছে। এ আয়োজনে সাড়াও পাচ্ছেন তারা। কুড়িগ্রাম পৌর এলাকার হরিকেশ সেন পাড়ার শিক্ষার্থী অর্পিতা সরকার জানান, আমরা করোনার কারণে গত বছর থেকে স্কুল বন্ধ থাকায় একুশের প্রভাত ফেরিতে অংশ নিতে পারছিনা। এজন্য আমরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বাড়ির পাশেই অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করছি। খোঁজ নিয়ে জানা গেছে, জেলা সদরের বিভিন্ন পাড়া মহল্লায় শতাধিক অস্থায়ী শহীদ মিনার নির্মিত হয়েছে। এসব অস্থায়ী শাহীদ মিনার তৈরিতে উৎসাহিত করছেন অবিভাবকরাও। কুড়িগ্রাম শহরের হরিকেশ এলাকার সাবেক সরকারি কর্মকর্তা বিমল চন্দ্র সরকার জানান, আমরা ছোটবেলায় বিভিন্ন উপকরণ দিয়ে শহীদ মিনার নির্মাণ করে একুশের বীর শহীদদের শ্রদ্ধা জানাতাম। এখন তা তেমন চোখে পড়েনা। গত বছর থেকে সাংস্কৃতিক সংগঠন প্রচছদ কুড়িগ্রাম শিশু কিশোরদের উৎসাহিত করেছে শহীদ মিনার নির্মাণ। এতে আমরা সন্তানদের উৎসাহিত করছি। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ এর সাধারণ সম্পাদক সাতকুরি রায় নিলু জানান, করণা পরিস্থিতিতে এবারও একুশের প্রভাত ফেরীর অহংকারীর ফেডেক্স বিধি নিষেধ থাকায় এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনক শিক্ষার্থী একুশের অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। এ কারনে প্রচছদ কুড়িগ্রামৈর এ উদ্দ্যোগ শিশুদেরকে একুশের ঢেতনায় উজ্জিবিত করতে বড় ভূমিকা রাখবে। সাংস্কৃতক সংগঠক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস জানান, এ আয়োজন নিঃসন্দেহে শিশু কিশোরদের বাঙালী চৈতনায় ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত করবে। আয়োজক সংগঠন প্রচছদ, কুড়িগ্রামের সংগঠক ইমত আহসান শিলু ও সভাপতি জুলকার নাইন স্বপন জানান, প্রতিযোগীতা নয় মুলত শিশু-কিশারদের একুশের মুল চেতনায় উজ্জিবিত করতে এ আয়োজন। এধরনের উদদোগ সারা দেশে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা সাংস্কৃতক কর্মীসহ সকল স্তরের মানুষের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies