1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

কুড়িগ্রামে হিমাগারে মূল্যবৃদ্ধির কারণে আলু চাষীদের মানববন্ধন

  • সম্পাদনার সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৯ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম : কুড়িগ্রামে হিমাগার মালিকগণ হঠাৎ করে আলুর বস্তা সংরক্ষণে মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা আলু চাষী ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতি। রবিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী মানবন্ধন করা হয়। পরে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আলু চাষী ও আলু ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম দুলাল, আহবায়ক আইয়ুব আলী ব্যাপারী, রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক শাহ আলম মোস্তফা প্রমুখ। স্মারকলিপিতে বলা হয়েছে, এর আগে ৬৫ কেজির বস্তার মূল্য নির্ধারণ করা ছিল ২৬০ টাকা। এবারে কোল্ড ষ্টোরেজ এসোসিয়েশন ও রংপুর বিভাগীয় এসোসিয়েশন কর্তক বস্তায় ১৫ কেজি আলু কমিয়ে ৫০ কেজি বস্তার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা। প্রতি কেজি আলুর মূল্য পূর্বে ৪ টাকা ছিল। এবার প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ টাকা ২০ পয়সা। আলু চাষী ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির দাবী প্রতি কেজি আলুর ভাড়া ১টাকা কমিয়ে ৩ টাকায় নির্ধারণ করা হোক। আলু ব্যবসায়ী সমিতির আহবায়ক আইয়ুব আলী ব্যাপারী জানান, রাজশাহী, বগুড়া, জয়পুরহাটসহ অন্যান্য জেলায় ৬৫-৭০ কেজি আলুর বস্তা সংরক্ষণের বিপরীতে ১৫০ থেকে ১৭০ টাকা সর্বোচ্চ ভাড়া আদায় করলেও হঠাৎ করে আমাদের কুড়িগ্রাম জেলায় ভাড়া বৃদ্ধি করায় কৃষকরা শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হবে না; তারা আলু চাষে নিরুৎসাহিত হবে পরবে। আলু ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম দুলাল জানান, প্রাকৃতিক দুর্যোগসহ বিরুপ আবহাওয়ার কারণে কুড়িগ্রামের আলু চাষীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও উল্টো ভাড়া বৃদ্ধি করায় বিপাকে পরেছে তারা। তাদের দাবী চাষীদের ক্ষতির দিক বিবেচনা করে হিমাগারে বস্তা সংরক্ষণে প্রতি কেজি আলুর ভাড়া ৩ টাকা নির্ধারণ করা হোক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies