1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ইসি গঠন করে ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায় সরকার: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৫ বার প্রদশিত হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আগেই বলেছি নির্বাচন কমিশন (ইসি) দিয়ে কোনো কাজ হবে না। যদি না নির্বাচনকালীন সময়ে সরকার পরিবর্তন না হয়। সেটা যদি নিরপেক্ষ সরকার না হয়। আজকে ইসি গঠনের জন্য সার্চ কমিটি গঠন করে জনগণকে পুরোপুরি বোকা বানিয়ে আবারও সেই ২০১৪, ২০১৮ সালের মতো নির্বাচন করে তারা ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রচিত দি ইউনিভার্সেল একাডেমি কর্তৃক প্রকাশিত ‘স্মৃতির অ্যালবাম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ যত বার ক্ষমতায় এসেছে অথবা জোর করে ক্ষমতা দখল করেছে তত বারই গণতন্ত্রের সব স্থাপনাগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। এই সরকার আমাদের সব অর্জনগুলো যেগুলো আমরা যুদ্ধ করে অর্জন করেছিলাম সেই স্বাধীনতা, গণতন্ত্র, মৌলিক অধিকার সবগুলো তারা ধ্বংস করে দিয়েছে। মির্জা ফখরুল বলেন, আজকের পত্রিকা খুললে দেখবেন দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। কেন অপসারণ করা হয়েছে? তিনি যে ব্যক্তিগুলোকে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করেছিলেন, সেই মানুষগুলোই তার বিরুদ্ধে অভিযোগ করেছে তিনিই নাকি দুর্নীতিপরায়ণ। কোনো ধরনের সুষ্ঠু তদন্ত ছাড়াই তাকে অপসারণ করা হয়েছে। ঢাবির সাবেক উপাচার্য ড. আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির ভাইস চেয়ারম্যান জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ওবায়দুল ইসলাম, বিএফইউজের একাংশের সভাপতি এম আব্দুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, দি ইউনিভার্সেল একাডেমির প্রকাশক শিহাব উদ্দিন ভূইয়া প্রমুখ।।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies