1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দেশের মানুষ আজ অধিকারবিহীন: গয়েশ্বর

  • সম্পাদনার সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭২ বার প্রদশিত হয়েছে

দেশের মানুষ আজ অধিকারবিহীন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, মানুষের বেঁেচে থাকার অধিকার, স্বাভাবিক মৃত্যুর অধিকার কোনটাই আমাদের জন্য নিশ্চিত নয়। শনিবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা উদ্যোগে শীতার্ত প্রান্তিক মৎস্যজীবীদের মধ্যে কম্বল বিতরণের এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশ, মানবতার শত্রু ও গণতন্ত্র বিপন্নকারী এই সরকারকে আন্দলোন মাধ্যমে ক্ষমতার থেকে উৎখাত করে মানবতার নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। বিগত দিনে আমরা যে হামলা, মামলা, গুম-খুনের কথা বলে এসেছি এখন পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংগঠনে প্রতিবেদনের মাধ্যমেও এসব সত্য প্রমানিত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিটি ও গুমের বিষয়ে তদন্ত করছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যসহ একটি বিশেষ বাহিনীর উপর আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে জাতি হিসেবে আমরা খুবই লজ্জিত।  মানুষের মুখে মুখে ভেসে বেড়াচ্ছ এ ধরণের নিষেধাজ্ঞা নাকি আরো বাড়বে। আরও যদি নিষেধাজ্ঞা আসে তাহলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আলোচনা শেষে উপস্থিত গরিব, অসহায় ও প্রান্তিক মৎস্যজীবীদের হাতে কম্বল তুলে দেন গয়েশ্বর রায়। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিমের সার্বিক ব্যবস্থাপনায় ও সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিঞা, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনে, কবির উদ্দিন মাষ্টার, সাইফুল ইসলাম টুলু, কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিঞা, এম এ হান্নান মল্লিক, কেন্দ্রীয় কমিটির সদস্য আমির হোসেন আমির, কামাল উদ্দিন চৌধুরী টিটু, তানভীর আহমেদ, মাহাবুব আলম সিকদার, অহিদ রানা, শাহিন উদ্দিন চৌধুরী স্বপন, শরিফুর রহমান রিপন, কেন্দ্রীয় নেতা এডভোকেট মনির হসেন মারুফ, ঢাকা মহানগর নেতা, মোঃ গিয়াসউদ্দিন, মঞ্জুর রহমান ভূঁইয়া ও সায়েম উদ্দিন সিয়াম প্রমুখ নেতৃবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সদস্য আবু কউসার, আল ইমরান, মহানগর নেতা মোঃ বাকী বিল্লা, এস এম অমিত চৌধুরী সুমন, সৈয়দ মাসুদুর রহমান, মোঃ ইসমাইল, মোঃ ফারুক হোসেন, সামছুর রহমান বুখারী, জাকির হোসেন, গোফরান উদ্দিন, ফতুল্লা থানার সাধারণ সম্পাদক ওমর ফারুক নাইম, সিরাজগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক এস এম সোহেল ও ঝিনাইদহ জেলার যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ফারুকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies