1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

দুই ডোজ টিকা নেয়া শিক্ষার্থীরা যেতে পারবেন শিক্ষাপ্রতিষ্ঠানে

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৬ বার প্রদশিত হয়েছে

বাড়ছে না শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। আগামী ২২শে ফেব্রুয়ারি মঙ্গলবার হতে মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠনদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, যাদের দুই ডোজ টিকা নেয়া হয়েছে তারাই শ্রেণিকক্ষে পাঠ গ্রহন করতে পারবেন। যারা দুই ডোজ টিকা পাননি তারা অনলাইনে ক্লাস করবেন। এখন পর্যন্ত ১ম ডোজ পেয়েছেন ১ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ২২২ ও ২য় ডোজ পেয়েছেন ৩৪ লাখ ৪০ হাজার ৪৪৮ শিক্ষার্থী। আমারা আশা করছি ২১শে ফেব্রুয়ারির মধ্যে সকলের টিকা প্রদান শেষ হয়ে যাবে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আপাতত সীমিত পরিসরেই শিক্ষার্থীদের ক্লাস হবে। এর আগে বুধবার রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়কে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরামর্শ দেয়া হয়। উল্লেখ্য, করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় ২১শে জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।  এরপর আবারো এক দফা বাড়িয়ে এই ছুটি ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠান ২০২০ সালের ১৭ই মার্চ থেকে ২০২১ সালের ১১ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল। এরপর ১২ই সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সীমিত পরিসরে শ্রেণিশিক্ষা কার্যক্রম চালু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies