1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় দিনব্যপী প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৫ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দিনব্যপী প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২২ইং এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর উপজেলা প্রাণী সম্পদ অফিস সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে দিনব্যপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। নওগাঁ সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল নওগাঁ সদর যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক মোঃ হেলাল উদ্দিন খান এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা, বিজ্ঞান ভিত্তিক লালন পালনের কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং জনসাধারনের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করতে জনসাধারনকে উৎসাহিত করার লক্ষ্যে এল ডি ডি পি’র উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে প্রায় ৪২টি ষ্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, বিভিন্ন সৌখিন পাখি এবং ঘোড়া প্রদর্শন করা হয়। শত শত উৎসুক জনতা এই প্রদর্শনী উপভোগ কররেছন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies