1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সার্চ কমিটি কী মানদণ্ড অনুসরণ করছে জানতে চায় সুজন সম্পাদক

  • সম্পাদনার সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮২ বার প্রদশিত হয়েছে

যোগ্য নির্বাচন কমিশনারদের খুঁজে বের করার পেছনে সার্চ কমিটি কী ধরনের প্রক্রিয়া এবং মানদণ্ড ব্যবহার করছে সেটি জানতে চান সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন পক্ষের সাথে বৈঠকের আজ রোববার তৃতীয় সেশনে বিশিষ্ট নাগরিকদের সাথে বসে সার্চ কমিটি। সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বদিউল আলম মজুমদার। সুজন সম্পাদক বলেন, ‘আমি ওখানে উপস্থিত হয়েছি আমার কতগুলো উদ্বেগ আছে, প্রশ্ন আছে এবং সাজেশন আছে, যেগুলো নিয়ে কথা বলতে আমি ওখানে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই বলেছি, নামগুলো প্রকাশ করতে হবে এবং তিন ধাপে করতে হবে।’ বদিউল আলম বলেন, ‘প্রথম ধাপে কোন দল কার নাম প্রস্তাব করেছে সেগুলো প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, স্বচ্ছতার সাথে সুনামের অধিকারী ব্যক্তিকে চিহ্নিত করতে হবে। জাতি এখন ভয়াবহ সংকটের মধ্যে আছে, সেই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা তাদের কাছে জানতে চাই—এই নির্বাচন কমিশনারদের খুঁজে বের করার পেছনে তারা কী ধরনের প্রক্রিয়া এবং কোনো ধরনের মানদণ্ড ব্যবহার করবেন।’ এই সার্চ কমিটিকে পুরোপুরি স্বচ্ছতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে সুজন সম্পাদক বলেন, ‘স্বনামধন্য ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। এই মানদণ্ডগুলো চিহ্নিত করতে হবে। এ মানদণ্ডগুলো চিহ্নিত করার মাধ্যমে আস্থার সংকট দূর হবে। শুধু নাম প্রকাশ করলে হবে না, কোন দল কার নাম প্রকাশ করলো, কীভাবে করলো সেই বিষয়গুলো সবার সামনে প্রকাশ করতে হবে।’
এর আগে সার্চ কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘তারা প্রস্তাবিত সব নাম প্রকাশ করবেন। মজুমদার সাহেব (সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার) সাহেব বলেছিলেন, রাজনৈতিক দলগুলো কার কার নাম প্রস্তাব করেছেন, সেটা আলাদাভাবে উল্লেখ করতে। কিন্তু আমরা সেটার বিরোধিতা করেছি, বলেছি সবার নাম যাক, তবে কে কোন নাম প্রস্তাব করেছে, সেটা বলা বাঞ্ছনীয় নয়। তাহলে একটা মার্কা হয়ে যাবে।’

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies