1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নামের তালিকা চেয়ে বিএনপিকে সার্চ কমিটির চিঠি

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৩ বার প্রদশিত হয়েছে

নতুন নির্বাচন কমিশন গঠনে নাম সুপারিশের জন্য তালিকা চেয়ে বিএনপিকে চিঠি দিয়েছে অনুসন্ধান (সার্চ) কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াপল্টন পার্টি অফিসে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ চিঠি পৌঁছে দেয়া হয়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সার্চ কমিটি নামের তালিকা চেয়ে বিএনপিকে চিঠি দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আমি সেই চিঠি গ্রহণ করেছি।’ নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেই লক্ষ্যে কাজ করছে সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত ৬ সদস্যের সার্চ কমিটি।
নতুন সিইসি ও ইসি নিয়োগের বিষয়ে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম প্রস্তাব করবেন। এ জন্য রাজনৈতিক দল, সুশীল সমাজ ও দেশের মানুষের কাছে নামের তালিকা চাওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বিএনপির কাছে নাম চেয়ে চিঠি দিয়েছে সার্চ কমিটি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে আগেই জানিয়ে দেয়া হয়েছে- বিএনপি সার্চ কমিটিতে কোনো নামের তালিকা দেবে না। দলের পক্ষ থেকে মহাসচিব মহোদয় সেটা পরিষ্কার করেছেন। দলের স্থায়ী কমিটিও সার্চ কমিটিতে নাম না দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৭ ফেব্রুয়ারি জানিয়েছিলেন, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটির কাছে কারো নাম বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হবে না। সেদিন তিনি বলেন, ‘সার্চ কমিটিতে যারা আছেন, তারা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘সার্চ কমিটি লোক দেখানো, এতে কোনো নাম প্রস্তাব করবে না বিএনপি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies