1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ভরিতে ১৮৬৭ টাকা বাড়লো স্বর্ণের দাম

  • সম্পাদনার সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৮ বার প্রদশিত হয়েছে

ঢাকা : দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম প্রতি ভরি ১ হাজার ৮৬৬ টাকা বেড়েছে। বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯ টাকা। বুধবার (৯ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোনার মূল্য নির্ধারণের খবর গণমাধ্যমে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেটের ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭১ হাজার ৬৭৫ দশমিক ২৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬১ হাজার ৮১৯ দশমিক ২০ টাকা ও সনাতন পদ্ধতিতে ৫১ হাজার ২০৪ দশমিক ৯৬ টাকায়। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭৩ হাজার ১৩৩ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৮৬৬ দশমিক ৫২ টাকা। বর্তমানে ২১ ক্যারেটের ভরি বিক্রি হচ্ছে ৬৯ হাজার ৯৮৪ টাকা। ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৬৯১ দশমিক ২৮ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রয়েছে ৬১ হাজার ২৩৬ টাকা। প্রতি ভরিতে দাম বেড়েছে ৫৮৩ দশমিক ২০ টাকা। সনাতন পদ্ধতিতে সোনার প্রতি ভরির দাম বুধবার পর্যন্ত রয়েছে ৫০ হাজার ৯১৩ টাকা। এখন ভরিতে দাম বেড়েছে ২৯১ দশমিক ৯৬ টাকা। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies