1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সার্চ কমিটির অধিকাংশ সদস্য নিরপেক্ষ নন: চরমোনাই পীর

  • সম্পাদনার সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৩ বার প্রদশিত হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, রাজনৈতিক দলগুলোর দাবি মেনে নিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করুন। নতুন ইসি গঠনে সার্চ কমিটি কতটুকু জনগণের আশা পূরণ করতে পারবে? সার্চ কমিটির সদস্যদের সিংহভাগ সদস্য নিরপেক্ষ নন। এ ধরণের সার্চ কমিটি জনপ্রত্যাশা কতটুকু পূরণ করবে তা নিয়ে জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি হয়েছে।  সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের পুনঃআস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে না। নির্বাচনের প্রতি জনগণের আগ্রহ তৈরি করতে এবং রাজনৈতিক দলগুলোর আস্থা ফেরানোর মত কোন উদ্যোগ না থাকাই ইসি গঠন আইনের সবচেয়ে বড় দুর্বলতা।  তিনি বলেন, প্রশাসনের প্রতি কমিশনের নির্ভরতা কমানো, নির্বাচনকালীন সময়ে সরকার-প্রশাসন এবং নির্বাচন কমিশন সমন্বয়ের বিধিমালা ইত্যাদি বিষয়ে আইনে কোন সুস্পষ্ট নির্দেশনা নেই। গঠিত সার্চ কমিটিতে এমন একজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে, যিনি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন নিয়েছেন, তারপরও নিজেকে নিরপেক্ষ দাবি করছেন।  চরমোনাই পীর আরও বলেন, জনগণের আগ্রহ ও আস্থা ফিরিয়ে আনতে নির্বাচনকালীন জাতীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই। তিনি বলেন, জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন সরকার, কমিশন নয়। কারণ দলীয় সরকারের অধীনে কোনো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়নি, হবেও না-এটি প্রমাণিত।  তিনি বলেন, চলমান রাজনৈতিক সঙ্কট দূর করতে হলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। চলমান সঙ্কট দূর করতে রাজনৈতিক দলগুলোর মতামত প্রাধান্য দিয়ে নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে একটি কার্যকর সংলাপ এখন সময়ের অনিবার্য দাবি ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies