1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শীত আরো বাড়বে

  • সম্পাদনার সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৫ বার প্রদশিত হয়েছে

দুই-তিন দিন দেশ জুড়ে বৃষ্টির পর আবার তাপমাত্রা কমতে শুরু করেছে। রোববার দেশের সাত জেলা ও এক উপজেলায় বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী দিনগুলোতে শীত আরো বেড়ে শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। গত ২৮ জানুয়ারি সর্বশেষ দেশের বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ দেখা দিয়েছিল। ৬ দিনের ব্যবধানে তা গত ৩ ফেব্রুয়ারি দূরও হয়ে যায়। এরপরই দেশজুড়ে দেখা দেয় ঝড়-বৃষ্টি। গত শুক্রবার বর্ষার মতো মুষল ধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের প্রবণতা কমতেই বেড়ে গেছে শীত। দেশের কয়েকটি জেলায় দেখা দিয়েছে শৈত্যপ্রবাহ। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ‘যেসব জেলায় শৈত্যপ্রবাহ বইছে, তা আরও কিছু জায়গায় বিস্তার লাভ করতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা কমতে পারে, তবে দিনের তাপমাত্রা সামন্য বাড়তে পারে।’ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমে হয়েছে ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ থেকে কমে হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সারা দেশের কোথাও বৃষ্টিপাত না হলেও, রংপুরে এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies