1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

কুড়িগ্রামে প্রসূতি ওয়ার্ডের টয়লেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

  • সম্পাদনার সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৭ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের টয়লেট থেকে এক অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে হাসপাতালের ক্লিনার মজিরন খাতুন প্রসূতি ওয়ার্ডের পাশে ওয়াশরুমের টয়লেট পরিষ্কার করতে গেলে টয়লটে একটি নবজাতকের মরদেহ দেখতে পায়। পরে কর্তৃপক্ষকে খবর দেয়া হলে সেখানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ লিংকনসহ অন্যান্য কর্মকর্তারা ছুটে আসেন। এরপর কুড়িগ্রাম সদর থানাকে বিষয়টি অবগত করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে হাসপাতালের ক্লিনার নুরনবী টয়লেট থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে। পরে লাশটি হিমঘরে রাখা হয়। তদন্ত কর্মকর্তা কুড়িগ্রাম সদর থানার সাব ইন্সপেক্টর এসআই জাহিদ জানান, অভিযোগ পাওয়ার পর হাসপাতালের টয়লেট থেকে মৃত: শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা করা হয়। তার মাথা টয়লেটের ভিতরে দিকে ছিল এবং বাকী অংশ ছিল উপরের দিকে। তাকে উদ্ধার করে আপাতত: হিমঘরে রাখা হয়েছে। নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ লিংকন জানান, নবজাতকটি সদ্য প্রসূত ও বেওয়ারিশ। শনিবার দিবাগত রাতের কোন এক সময় শিশুটিকে ফেলে রাখা হতে পারে। আমরা পুলিশকে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। তারা বিষয়টি তদন্ত করবেন। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, নবজাতকটি ছিল ইমম্যাচুউরড। বয়স ৭ থেকে ৮ মাস হবে। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের মাধ্যমে একটি সাধারণ ডায়রি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। শিশুটির ময়না তদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies