1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৭ থেকে ১৫ টাকা বাড়লো ভোজ্য তেলের দাম

  • সম্পাদনার সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৬ বার প্রদশিত হয়েছে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই আরেক দফা বাড়ানো হলো ভোজ্য তেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিনের দাম বাড়ায় নতুন করে মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী খোলা সয়াবিনের দাম লিটারে ৭ টাকা, বোতলজাত সয়াবিন লিটারে ৮ টাকা এবং পাম তেলে কেজিতে ১৫ টাকা বাড়ানো হয়েছে। এছাড়া সয়াবিনের পাঁচ লিটারের বোতলে ৩৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার থেকে নির্ধারিত দাম কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ৮ টাকা বাড়িয়ে ১৬৮ টাকা এবং খোলা সয়াবিনে ৭ টাকা বাড়িয়ে ১৪৩ টাকা র্নিধারণ করা হয়েছে। এছাড়া বোতলজাত সয়াবিনের ৫ লিটারের দাম ৩৫ টাকা বৃদ্ধি করে ৭৯৫ এবং পাম তেলের দাম কেজিতে ১৫ টাকা বৃদ্ধি করে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্য অবিলম্বে কার্যকর হবে বলে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতেও জানানো হয়েছে। সর্বশেষ গত বছরের ১৯শে অক্টোবর সরকার ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দেয়। সেই অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা, খোলা সয়াবিন তেল দাম ১৩৬ টাকা, বোতলজাত সয়াবিনের ৫ লিটারের ৭৬০ টাকা এবং পাম তেলের দাম প্রতি লিটার ১১৮ টাকায় বিক্রি হচ্ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies