1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গুম ও মৃত্যু কোনো পরিহাসের বিষয় নয়: আ স ম রব

  • সম্পাদনার সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৮ বার প্রদশিত হয়েছে

গুম এবং মৃত্যুকে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে ব্যবহার না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।  তিনি বলেছেন, জাতিসংঘের কোন কোন প্রতিষ্ঠান গুমের তালিকায় যে নাম দিয়েছিল তাদের অনেকের ভূমধ্যসাগরে সলিলসমাধি হয়েছে-পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য গুমকে অস্বীকার করার নিষ্ঠুর কৌশল। মানুষের জীবনকে কেবলমাত্র জীবন রূপেই বিবেচনা করতে হবে, সরকারের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে নয়। সরকার গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে কেবল অপপ্রচার হিসেবে বিবেচনা করছে, অভিযোগের সত্যতা বা পরিস্থিতি উন্নয়নের প্রয়োজনীয়তা স্বীকার করছে না, যা ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। কারণ, গুম ও মৃত্যু কোনো পরিহাসের বিষয় নয়। রোববার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
জেএসডি সভাপতি বলেন, নাগরিকদের জীবন সুরক্ষা দেয়ার ব্যর্থতাকে পররাষ্ট্রমন্ত্রী আরেক ব্যর্থতা দিয়ে ঢাকার অপচেষ্টা করেছেন মাত্র। তথাকথিত উন্নয়নের ডামাডোলে আজ কোটি কোটি বেকার ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তি ও একটু উন্নত জীবনের আশায় বাড়িঘর সহায়-সম্বল বিক্রি করে বিদেশে পাড়ি দিতে গিয়ে সরকারি ছত্রছায়ায় গুটিকতক প্রতারক দ্বারা হয় নিঃশেষিত নতুবা অপঘাতে মৃত্যুর সম্মুখীন হচ্ছেন। সরকার একদিকে কর্মসংস্থান প্রদানে ব্যর্থ অন্যদিকে প্রতারকদের হাত থেকেও বাঁচাতে ব্যর্থ। এরপরও এদের দুঃখজনক মৃত্যু নিয়ে সরকারের পরিহাস সত্যিই জাতির জন্য দুর্ভাগ্যজনক।
তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, যাদের সলিল সমাধি হয়েছে তাদের আর কখনো ফিরে পাওয়া যাবে না, কিন্তু গুমের শিকার পরিবারগুলো এখনো তাদের ফিরে আসার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। সরকারি মহল থেকে তাদের সলিল সমাধি হয়েছে বলে প্রচার করার অপচেষ্টায় গুম হওয়া পরিবার নতুন করে মানসিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। নাম-ঠিকানা ও পরিচয়সহ গুম ও ভূমধ্যসাগরে মৃতদের পৃথক পৃথক তালিকা অবিলম্বে জাতির সামনে প্রকাশ করার দাবি জানান এ নেতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies