1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বঙ্গোপসাগর থেকে ১১৪ জেলে উদ্ধার, নিখোঁজ ২৭ জন

  • সম্পাদনার সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

বরগুনা : বঙ্গোপসাগরে নিখোঁজ ১১টি মাছ ধরার ট্রলার ও ১১৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। রোববার (০৬ ফেব্রুয়ারি) সকালে বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ও সুন্দরবনের ফিশারম্যান গ্রুপের যৌথ সহযোগিতায় ট্রলার ও জেলে উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার ঝড়ের কবলে পড়ে জেলেসহ ট্রলারগুলো নিখোঁজ হয়। জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ২৫টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের শতাধিক জেলে নিখোঁজ হয়। পরের দিন শনিবার রাতে বঙ্গোপসাগরের পশ্চিম দিক থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। পরে আজ বঙ্গোপসাগরের পাথরঘাটা অঞ্চল থেকে ১১ ট্রলারসহ ১১৪ জেলেকে জীবিত উদ্ধার করে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ও সুন্দরবনের ফিশারম্যান গ্রুপ। এ ঘটনায় এখনো ২৭ জেলে নিখোঁজ রয়েছেন। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ট্রলারডুবির ঘটনার পর জেলেদের উদ্ধারের জন্য শাতাধিক ট্রলার সাগরে পাঠানো হয়। সকালে ১১৪ জনকে উদ্ধার করা হয়। এখনো ২৭ জেলের সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট লুৎফর রহমান বলেন, আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগরে আমাদের কয়েকটি টিম রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies