1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ইভ্যালির লকার কেটে মিললো শতাধিক চেক বই

  • সম্পাদনার সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১৮০ বার প্রদশিত হয়েছে

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির একটি লকার কাটা হয়েছে। সোমবার লকারটি কাটার পর এর ভেতরে শতাধিক চেক বই পাওয়া যায়। প্রতারণাসহ নানা অভিযোগে গত বছরের ১৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হন ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিন। তারা দু’জন এখনও কারাগারে। অন্যদিকে, ইভ্যালির কার্যক্রম বন্ধ হয়ে গেলে গত বছরের ১৮ অক্টোবর হাইকোর্ট এক রিটের শুনানি নিয়ে প্রতিষ্ঠানটিতে গ্রাহকের পাওনা পরিশোধসহ এর কার্যক্রম চালুর বিষয়ে পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করে দেন। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে চেয়ারম্যান করে গঠিত এই পর্ষদে সদস্য হিসেবে আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলনকে করা হয়েছে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক। এরপর গত ১৮ অক্টোবর ইভ্যালির পরিচালনার দায়িত্ব গ্রহণ করে আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ। এই পর্ষদ ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী আশফিয়া সিরাতের উপস্থিতে লকার কাটার কার্যক্রম পরিচালনা করেন। লকারটি কাটার পর এর ভেতরে সিটি ব্যাংকের ১০টি ও মিডল্যান্ড ব্যাংকের ৯৭টি চেক বই পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies