1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাজেট ঘাটতি মেটাতে ৬ মাসে সরকারের ঋণ ৫২ হাজার কোটি টাকা

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ২০৯ বার প্রদশিত হয়েছে

বাজেট ঘাটতি মেটাতে সরকার চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে(জুলাই-ডিসেম্বর) ঋণ নিয়েছে ৫১ হাজার ৯৭৯ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয়া হয়েছে ৩৪ হাজার ৭১৩ কোটি টাকা, সঞ্চয়পত্র থেকে ১৪ হাজার ৭০৪ কোটি টাকা ও বিদেশী ঋণ নেয়া হয়েছে ২ হাজার ৫৬২ কোটি টাকা। গত অর্থবছরে একই সময়ে ঘাটতি মেটাতে ঋণ নেয়া হয়েছিল ৪৭ হাজার ৭১৩ কোটি টাকা। এটি ঘাটতি অর্থায়ন লক্ষ্যমাত্রার ২৪ দশমিক ২১ শতাংশ। উল্লেখ্য, চলতি ২০২১-২০২২ অর্থবছরে সার্বিক বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। এটি জিডিপির ৬ দশমিক ২ শতাংশ। তবে ছয় মাসে বাজেট ঘাটতি হয়েছে মাত্র ১ শতাংশ। এ দিকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বাজেট ঘাটতির হার দাঁড়িয়েছে ১ শতাংশ। উল্লেখ্য, এবারের মূল বাজেটের আকার হচ্ছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এর বিপরীতে ছয় মাসে মোট ব্যয় হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮১৬ কোটি টাকা। এটি মূল বাজেটের ২৪ দশমিক ২১ শতাংশ। এ বিষয়ে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেছেন, মূলত রাজস্ব আদায় তেজিভাব এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন কমে যাবার কারণে সরকারের ঘাটতি অর্থায়ন কমেছে। অর্থ বিভাগ-এর হিসাব মতে, বাজেট ঘাটতি মেটাতে অর্থবছরের প্রথম ছয় মাসে ব্যাংক ব্যবস্থা থেকে নিট ৩৪ হাজার ৭১৩ কোটি টাকা ঋণ নেয়া হয়েছে (প্রথম প্রান্তিকে ১৪,৪৮৩ কোটি টাকা ও দ্বিতীয় প্রান্তিকে ২০,২৩১ কোটি টাকা)। এটি বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৫ দশমিক ৪ শতাংশ। বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা রয়েছে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা। গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে ১৯ হাজার ৯২৩ কোটি টাকা ঋণ নিয়েছিল সরকার (বার্ষিক লক্ষ্যমাত্রার ২৩%)। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে প্রথম ছয় মাসে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ বেড়েছে। এদিকে চলতি অর্থবছরে সঞ্চয়পত্র খাত থেকে ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা হচ্ছে ৩২ হাজার কোটি টাকা। এর বিপরীতে অর্থবছরের প্রথম ছয় মাসে নীট ঋণ নেয়া হয়েছে ১৪ হাজার ৭০৪ কোটি টাকা (প্রথম প্রান্তিকে ৯,৯১৩ কোটি টাকা ও দ্বিতীয় প্রান্তিকে ৪,৭৯০ কোটি টাকা)। এটি বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ৪৬ শতাংশ। গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ে সঞ্চয়পত্র খাত থেকে ঋণ গ্রহণের পরিমাণ ছিল ২০ হাজার ৯৯৫ কোটি টাকা। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সঞ্চয়পত্র খাত থেকে সরকারের ঋণ গ্রহণ কমেছে। তবে এ বছর সঞ্চয়পত্র খাত থেকে ঋণ গ্রহণ কমলেও গত অর্থবছরের সেটি ছিল লক্ষ্যমাত্রার তুলনায় বেশি। তবে গত অর্থবছরে একই সময়ে ব্যাংক থেকে নিট ঋণ নেয়া হয়েছিল ১৯ হাজার ৯২৩ কোটি টাকা। আর বিদেশ থেকে ঋণ পাওয়া গিয়েছিল ৬ হাজার ৭৯৫ কোটি টাকা।
প্রাপ্ত তথ্য মতে, বাজেট ঘাটতি অর্থায়নে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বৈদেশিক উৎস থেকে মোট ৮ হাজার ২৫৬ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। অন্যদিকে একই সময়ে মোট বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৫ হাজার ৬৯৪ কোটি টাকা। সে হিসাবে ছয় মাসে সরকারের নিট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ২ হাজার ৫৬২ কোটি টাকা। এটি বার্ষিক লক্ষ্যমাত্রার মাত্র ২ শতাংশ। চলতি বাজেটে নিট বৈদেশিক ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা হচ্ছে ৯৭ হাজার ৭৩৮ কোটি টাকা। গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ে নিট বৈদেশিক ঋণ গ্রহণের পরিমাণ ছিল ৬ হাজার ৭৯৫ কোটি টাকা। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বৈদেশিক উৎস থেকে সরকারের ঋণ গ্রহণ কমেছে। সূত্র-নয়া দিগন্ত অনলাইন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies