1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ধামইরহাটে ৪৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১৮০ বার প্রদশিত হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (২০ জুানয়ারি) বিকালে উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত মানুষ সুন্দরী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। মেহেদী হাসান উপজেলার ধুরাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। রাত ১০টায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে ই-মেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নেতৃত্বে ওইদিন ইসবপুর ইউনিয়নের মানুষ সুন্দরী বাজারে অভিযান পরিচালনা করে র্যাবের সদস্যরা। এসময় ওই বাজার থেকে মাদক ব্যবসায়ী মেহেদী হাসানকে ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আরো জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগগ্রহ করে বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে ধামইরহাট থানায় রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা দায়েরের মাধ্যমে শুক্রবার আসামি কে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies