1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী চক্র আটক

  • সম্পাদনার সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১৭২ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ১০০ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ও এনএসআই। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা। আটককৃতরা হলেন, কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালাম ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও মিরাজুল ইসলাম (২৮)। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও এনএনআই এর যৌথ অভিযানে কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের আব্দুস সালামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির ছাদ থেকে ১০০ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। আটক করা হয় পাচারকারী চক্রের ওই দুই সদস্যকে। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies