1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সরকার ক্ষমতায় থাকলে আমি ইসি কমিশনার হলেও ভোট সুষ্ঠু হবে না: গয়েশ্বর

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১৭৫ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হলেও ভোট ‘সুষ্ঠু হবে না’। মঙ্গলবার বিএনপির একটি অনুষ্ঠানে গয়েশ্বর রায় বলেন, ‘এখানে নির্বাচন কমিশন কোনো ফ্যাক্টর না। মূলত ৭০-৮০ জন সরকারি কর্মকর্তা নির্বাচন পরিচালনা করে। আমাদের কটাক্ষ করে বলা হয়, মির্জা ফখরুলকে নির্বাচন কমিশনার বানানো হবে। এই সরকার ক্ষমতায় থাকতে মির্জা ফখরুল, মোশাররফ বা আমাকে প্রধান করলেও ভোট সুষ্ঠু হবে না।’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ করোনা আক্রান্ত দলের নেতাদের সুস্থতা কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক দলের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এই অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে গণতন্ত্র চর্চা না হলে গণতান্ত্রিক বিশ্ব থেকে বাংলাদেশ ‘এক ঘরে হয়ে পড়বে’।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে গয়েশ্বর রায় বলেন, ‘বিশ্বের শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে তারা কি রাষ্ট্রের জন্য অপরিহার্য? সরকার যদি তাদের অবসরে পাঠিয়ে দিত তাহলেও তো তারা (মার্কিন যুক্তরাষ্ট্র) মনে করত বাংলাদেশের সরকার বিষয়টি আমলে নিয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার পাত্তা না দিয়ে যাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের প্রেসিডেন্ট পুরষ্কারে ভূষিত করেছে।’  তিনি বলেন, ‘আশঙ্কার বিষয় আমরা যেভাবে পাত্তা দিচ্ছি না সেটি বহির্বিশ্বে শক্তি ও রোষানলে একঘরে হয়ে যাব না তো? একা কোনো দেশ চলতে পারে না, একা চলা যায় না।’ বিএনপির রাজনীতিতে ধারাবাহিকতা বজায় আছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন না, দল কীভাবে চালাতে হয় খালেদা জিয়া-তা প্রমাণ করেছেন। গণতন্ত্রের লড়াইয়ে আপোসহীন খালেদা জিয়া ‘মাদার অব ডেমোক্রেসি’ আখ্যা পেয়েছেন। খালেদা জিয়া বিছানায়, তারেক রহমান বিদেশ থেকে দল পরিচালনা করছেন। তিনিও গণতন্ত্রের জন্য লড়াই করছেন। গণতন্ত্র ও ভোটাধিকার লড়াইয়ে তারেক রহমান হলেন সফল হবেন এবং তিনি সান অব ডেমোক্রেসি হিসেবে সবার কাছে পরিচিতি পাবেন।’ নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির ধারাবাহিক সমালোচনার শরিক হয়ে দলটির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে কথা বলার দরকার নেই। আমাদের কথা হবে নিরপেক্ষ সরকারকে নিয়ে।’
কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় এই সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মোশারফ হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies