1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় বিটকয়েন চক্রের মূলহোতা সহ আটক ২

  • সম্পাদনার সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৫১ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় অবৈধ বিটকয়েন ক্রয়-বিক্রয় চক্রের মূল হোতাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। শনিবার (২২ জানুয়ারি) শহরের গোস্তহাটির মোড় ও আত্রাই উপজেলার চৌড়বাড়ী গ্রামে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, আত্রাই উপজেলার চৌড়বাড়ী গ্রামের আব্দুস শুকুর ছেলে সারোয়ার হোসেন ডলার (৩০) এবং একই গ্রামের সামসুল আলম খন্দকার এর ছেলে রাকিবুল ইসলাম খন্দকার রকি (২৫)। রোববার (২২ জানুয়ারি) সকালে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়-রাকিবুল ইসলাম খন্দকার রকি এবং সারোয়ার হোসেন ডলার দীর্ঘদিন যাবৎ অবৈধ বিটকয়েন ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার তথ্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নিকট আসে। এ অভিযোগের প্রেক্ষিতে এনএসআই এবং ডিবি পুলিশ অভিযান চালিয়ে আত্রাই উপজেলার চৌড়বাড়ী গ্রামের নিজ বাসা থেকে বিটকয়েন চক্রের মূলহোতা রাকিবুল ইসলাম খন্দকার রকিকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিটকয়েন চক্রের সমন্বয়কারী সারোয়ার হোসেন ডলারকে নওগাঁ শহরের গোস্তহাটির মোড় থেকে আটক করে। প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়-সর্বশেষ বিটকয়েন বিক্রির ১ লাখ ৮২ হাজার ইউএস ডলার যার মূল্যমান প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা লেনদেনের জন্য সারোয়ার হোসেন ডলারের ব্যাংক এশিয়া এর স্বাধীন মাস্টার কার্ড (নম্বর- ৫৪১১৭৩০১০০৩১২৮৬১) ব্যবহার করে। বিটকয়েন বিক্রয় হলে একাউন্টে অনেক টাকা জমা হবে লোভ দেখিয়ে তারা অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি প্রাথমিক ভাবে জানা যায়। এছাড়াও একটি বিটকয়েনের মূল্য ৩৫ লাখ টাকা বলে প্রচারণা করে আসতেছিল। এবং এই বিটকয়েন ক্রয়ের জন্য তাদের টাকার প্রয়োজন বলে লোকজনদের প্রলোভন দেখিয়ে টাকা নেয়। এতে ভুক্তভোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ বিটকয়েন ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বলে তারা স্বীকার করে। তাদের বিরুদ্ধে আত্রাই থানায় প্রতারনার মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies