1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বিএনপি’র লবিস্ট নিয়ে সরকারের অভিযোগ ভিত্তিহীন : খন্দকার মোশাররফ

  • সম্পাদনার সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১৫৫ বার প্রদশিত হয়েছে

বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করেছে, সরকারের এমন অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে অভিহিত করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন বানোয়াট। যখন বিদেশ থেকে কিছু ব্যক্তিবর্গ ও সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ এসেছে, যখন এই সরকার গণতান্ত্রিক সামিটে আমন্ত্রণ পায় না, তখন এই প্রশ্নগুলো উঠেছে। অথচ যখন আমরা দেখেছি দেশে গণতন্ত্র নাই, মানুষ হত্যা করা হচ্ছে, চুরি ডাকাতি করে দেশের অর্থ লুণ্টন করা হচ্ছে তখন এগুলো ধামাচামা দেয়ার জন্য তারা বিদেশে ১৪ বছর ধরে লবিস্ট নিয়োগ করেছে।’ তিনি বলেন, পত্রপত্রিকায় যখন খবর প্রচার হয়েছে, তখন সরকার মিথ্যা বানোয়াট কতগুলো ডকুমেন্ট দিয়ে তাদের অপকর্মের জবাব দেয়ার চেষ্টা করছে, জনগণকে বিভ্রান্ত করছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে তার ৮৬ তম জন্মবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন খন্দকার মোশাররফ। নির্বাচন কমিশন গঠনে সরকারের খসড়া আইন অনুমোদনের সমালোচনা করে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘ নির্বাচন কমিশন গঠনে অনুমোদন দেয়া খসড়া আইন হচ্ছে বাকশাল পাকাপোক্ত করা। নির্দলীয় সরকার না আসলে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। শুধু নির্বাচনে যাবেই না সেটা নয় আমরা নির্বাচন প্রতিহত করবো।’ এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী, নাজিম উদ্দিন আলম, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies