1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক ড. তাজমেরীর জামিন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১৬২ বার প্রদশিত হয়েছে

নাশকতার একটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই আদেশ দেন। অধ্যাপক ড.তাজমেরী এসএ ইসলামের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার আদালতে জামিন আবেদন করা হলে বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন। এর আগে গত বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় করা মামলায় অধ্যাপক তাজমেরী এবং বিএনপি ও জামায়াতের ১৩৩ নেতাকর্মীকে আসামি করা হয়। আজ কারাগার থেকে মুক্ত হতে পারেন অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম। বিজ্ঞ আদালতে উক্ত জামিন জামিন শুনানি করেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট এম মাসুদ আহমেদ তালুকদার, প্রিয় অনুজ, এ্যাড. মোঃ জিল্লুর রহমান, এ্যাড. নিহার হোসেন ফারুক, এ্যাড. সৌরভ, এ্যাড. বিজয় এবং এ্যাড. জারকা সহ অনেক বিজ্ঞ আইনজীবীবৃন্দ। তাজমেরী ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষক এবং বিএনপিপন্থি শিক্ষক সংগঠন সাদা দলের আহ্বায়ক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও রোকেয়া হলের প্রভোস্ট ছিলেন। রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies