1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

যুক্তরাষ্ট্র ও কানাডায় শীতকালীন ঝড়, বিপন্ন জনজীবন, বিদ্যুৎহীন লাখো মানুষ

  • সম্পাদনার সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৮৭ বার প্রদশিত হয়েছে

যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ শীতকালীন ঝড় আঘাত হেনেছে। ভারী তুষারপাতে এসব অঞ্চলের জনজীবন এখন বিপন্ন হওয়ার পথে। ৮ কোটিরও বেশি মানুষ এখন আবহাওয়া সতর্কতার মধ্যে রয়েছেন। এছাড়া প্রায় দেড় লাখ মানুষ রয়েছেন সম্পূর্ন বিদ্যুৎহীন অবস্থায়। সবথেকে গুরুতর অবস্থা যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর। সেখানে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিবিসির খবরে জানানো হয়েছে, ভার্জিনিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও সাউথ ক্যারোলিনায় জরুরী অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সেবা জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে এক ফুটেরও বেশি তুষার জমেছে।
এর ফলে যোগাযোগ, বিদ্যুৎ সংকট ও গাছ ভেঙ্গে পরার ঘটনা ঘটছে। এরই মধ্যে শত শত সড়ক দুর্ঘটনার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়ে গেছে।
এই ঝড়ে কানাডার সবথেকে ঝুঁকিতে থাকা প্রদেশ হচ্ছে ওন্টারিও। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সঙ্গে সীমান্ত রয়েছে এই প্রদেশটির। সেখানে কর্মকর্তারা ঝড়ের সতর্কবার্তা জারি করেছে। কানাডার রাজধানী টরোন্টো দেশটির সবথেকে বড় শহর। এটি ২০ সেন্টিমিটার তুষারের নিচে ঢেকে যাবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies