1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কামদিয়ার বেসাইনে জাকস ফাউন্ডেশনের মাঠ দিবস অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২০১ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: কার্প-গলদা চিংড়ির মিশ্র চাষ ও পাড়ে সবজি চাষ বিষয়ে কামদিয়ার বেসাইনে জাকস ফাউন্ডেশনের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জাকস ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের অর্থায়নে বেসাইন হিন্দু পাড়ায় অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন চাষী নির্মল বর্মন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা রাশিদুল ইসলাম চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহুর আলী, চাষীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সুভাষ চন্দ্র বর্মন প্রমুখ। অনুষ্ঠানে জাকস ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগের মাঠকর্মী বৃন্দ ও বেসাইন পুরুষ সমিতির সদস্য এবং মৎস্য চাষী রমেশ চন্দ্র বর্মন, নির্মল চন্দ্র বর্মন, সুজিত চন্দ্র বর্মন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাঠ দিবসে কার্প জাতীয় মাছ চাষের পাশাপাশি কার্প-গলদা চিংড়ির মিশ্র চাষ ও পাড়ে সবজি চাষ বিষয়ে সম্ভাবনা, নিয়ন ও করণীয় বিষয়ে আলোচনা সহ উপস্থিত জনতার সামনে গলদা-চিংড়ি প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies