উত্তরকোণ

রংপুরে সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরে সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান টিটু,রংপুর: সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে রংপুর সদর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২০ জুলাই) রংপুরের ঐতিহ্যবাহী লাহিড়ীহাট মহিলা কলেজ মাঠে এই সভার আয়োজন করা হয়। ​রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো: মাসুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আমজাদ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী (সংসদ সদস্য ৩৩৬, সংরক্ষিত মহিলা আসন-৩৬)। ​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ সহ সদর উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
​এছাড়াও অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর লিটন পারভেজ, জেলার সদস্য ও দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত নেতা হারুন অর রশিদ,কেন্দ্রীয় ওলামাদলের সদস্য এনামুল হক মাজেদী, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নওয়াব, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েল, মতিকুর রহমান এবং সদর উপজেলা বিএনপির নেতা নুরুজ্জামান মিলন। ​সভায় বক্তারা তৃণমূলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের ঐক্যই আমাদের মূল শক্তি।”​মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— মমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজন ও সাধারণ সম্পাদক সাহেব আলী; হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুর রাসেল,সাধারণ সম্পাদক সুরুজ মিয়া,চন্দনপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিস; সদ্যপুষ্করনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং খলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাওছার শাহ্ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসান।
​দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ রাজ, সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির, সদস্য সচিব হাবিবুর রহমান শ্রবন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব, কৃষক দলের সদস্য সচিব বুলু আজাদ এবং জাসাস-এর আহ্বায়ক আসাদুজ্জামান মামুনসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

শেয়ার: