1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭ বার প্রদশিত হয়েছে
oplus_136314880

কুড়িগ্রাম প্রতিনিধি।। শিশু রামিসার নির্মম হত্যাকান্ড এবং নির্যাতনের দ্রুত শাস্তি ও ন্যায় বিচারের দাবীতে কুড়িগ্রামে প্রতিবাদ এবং মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার(২৪ মে) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদী কর্মসূচি পালিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এফএডি ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি’ যৌথ উদ্যেগে এ কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেন্ডার সমতা ও জলবায়ু জোট(জিকা)’র সদস্য ফাহিদ হাসান, টিআইবির এরিয়া ম্যানেজার সৌমেন দাস, এমজেএসকেএস’র প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহহমান,জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা বেগম প্রমুখ। কর্মসূচিতে বক্তারা বলেন, সরকার পরিবর্তন হলেও দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। গত চারমাসে দেশে ১১৮ কন্যাশিশু ও ১৭ শিশু খুনের শিকার হলেও আজও সেসব বিচার কার্যক্রম।শুরু হয়নি। বিচারিক কাঠামোর দীর্ঘসূত্রতার কারণে নারী ও শিশু ধর্ষণ এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় অনেক অপরাধী পার পেয়ে যাচ্ছে। তারা দ্রুত বিশেস আদালতের মাধ্যমে এসব ঘটনার বিচারের নিষ্পত্তিরও দাবি জানান। অন্যদিকে একই দাবিতে জেলা শহরের কলেজ মোড়ে দুপুরে ধর্ষণ ও নিপিড়নের বিরুদ্ধে কুড়িগ্রাম এই ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সেখানে ধর্ষণ আইনের নীতিগত সংস্কার ও পরিবর্তনের দাবি জানিয়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শিশু ও নারী সহিংসতার ঘটনাগুলোর দ্রুত বিচার কাজ সমপন্ন করার দাবিও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies