1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী  একদিনে ইসরাইলের ৫ শহরে হামলায় নিহত দুই শতাধিক রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার

  • সম্পাদনার সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৪ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ সরকারের আমলে হেলমেট বাহিনীর হামলার শিকার ইউপি চেয়ারম্যানসহ সেই তিন যুবদল নেতা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলা দলীয় কার্যালয়ে তিন যুবদল নেতাকে এই উপহার তাদের হাতে তুলে দেয়া হয়। এসময় নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু,সিনিয়র যুগ্ন আহ্বায়ক রওশন উল ইসলাম,সদস্য সচিব রুহুল আমিন মধু,রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাক্কির হোসেন,যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস,ফরহাদ হোসেন ও সিরাজ এ আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

দলীয় সুত্র জানায়,আওয়ামীলীগ সরকারের আমলে গত ২০২৩সালের ১২ নভেম্বর পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবদল নেতা জাহিদুর রহমান জাহিদ ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে বসে কাজ করছিলেন। এসময় হেলমেট বাহিনীর সদস্যরা প্রকাশ্য দিবালোকে অফিসে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাহিদুর রহমানকে গুরুত্বর আহত করে। এছাড়া ওই বছরের ২সেপ্টেম্বের সন্ধ্যায় যুবদল নেতা আনোয়ার হোসেন মোটরসাইকেল যোগে আবাদপুকুর বাজার থেকে নিজ বাড়ী আমগ্রামে ফিরছিলেন। এসময় আবাদপুকুর-রাণীনগর সড়কের আমগ্রামের মোড়ে পৌছলে হেলমেট বাহিনীর সদস্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। ওই বছরের ২৩অক্টোবর রাত আটটা নাগাদ যুবদল নেতা আবু রায়হান মালশন গ্রামে ফিরছিলেন। এসময় বড়গাছা-মালশন সড়কের মাঝামাঝি স্থানে পৌছলে হেলমেট বাহিনীর সদস্যরা তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুত্বর আহত করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies