1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩ বার প্রদশিত হয়েছে

১৯ মার্চ বৃহস্পতিবার ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষ থেকে বেগম হায়াতুন নেছা সিরাজুল হক হাফেজিয়া মাদ্রাসা মাঠে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা গ্রামের অসহায় বৃদ্ধা তফুরুন বেগম কে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। ঈদ সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারাম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি লালু’র কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক এবং বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, তার সহধর্মীনি তাহরিমা আফরিন তমা ও পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইন, পরিবারের সদস্য হারিছা জামান আরশি, দৈনিক উত্তর কোণ পত্রিকার স্টাফ রিপোর্টার রেজাউল করিম রেজা, আল আমিন মন্ডল, বিএনপি নেতা ঈমান আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, যুবদল নেতা মুঞ্জুরুল হক মঞ্জু, সাবেক ইউপি সদস্য সুরুজ্জামান, স্থানীয় জাহিদুল ইসলাম, আল মামুন, রনি আহম্মেদ, সৌকত হোসেন, আব্দুল করিম সহ পরিবারের সদস্য সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। এরপর দৈনিক উত্তর কোণ পত্রিকার উদ্যোগে বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা গ্রামের অসহায় বৃদ্ধা তফুরুন বেগম কে একটি হুইলচেয়ার প্রদান করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু ‌।
এছাড়াও তল্লাতলা গ্রামের অসুস্থ হাফিজার রহমান কে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies