রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর রাণীনগরে দু:স্থ ও গরীব মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস এবং রুমাল বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সহায়তা প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৩৩৪ জনকে নগদ দেড় হাজার করে টাকা, ৩০০ জনকে শাড়ী, ৪৫ জনকে থ্রিপিস ও ২২ জনকে রুমাল উপহার দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল প্রমুখ।