1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত গাবতলীতে ফোকাস সোসাইটির উদোগে ঈদ সামগ্রী বিতরণ রাণীনগরে অসহায়দের মাঝে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ পঞ্চগড়ের বোদায় শুরু হয়েছে সনাতনধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী বারুণী উৎসব

বগুড়া জেলা জাতীয়বাদী সংবাদ পত্র হকার্স ইউনিয়নের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • সম্পাদনার সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২ বার প্রদশিত হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া জেলা জাতীয়বাদী সংবাদ পত্র হকার্স ইউনিয়নের (রেজি নং: রাজ-২৪/৯১)-এর উদ্যোগে বুধবার (১৮ মার্চ ২০২৬ ,২৮ রমজান) সকালে সংগঠন কার্যালয়ে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।‌ ঈদ সামগ্রী বিতরণ করেন সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম বকুল । বগুড়া শহর শ্রমিক দলের সাবেক সভাপতি ও বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, আরো উপস্থিত ছিলেন বগুড়া পৌর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আল আমিন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সংবাদপত্র হকার ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি এমদাদুল হক সাঈদ, সহ-সাধারণ সম্পাদক শ্রী বিজয় কুমার, সাংগঠনিক সম্পাদক শ্রী কালু কুমার দাস, অর্থ সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল বারী, ধর্মীয় সম্পাদক মুশফিকুর রহমান, ক্রীড়া সম্পাদক রিপন পোদ্দার, সদস্য মাহমুদুল আলম সৈকত , শ্রীকৃষ্ণ ও আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল লাচ্ছা সেমাই, চিনি, দুধ ও আতপ চাল, যা সংগঠনের ১১৫ সদস্য ও তাদের পরিবারের মাঝে বিতরণ করা হয়। নেতৃবৃন্দ জানান, সংগঠনের সদস্যদের পাশে থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies