দৈনিক উত্তরকোণ পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য সাহেদুজ্জামান সিরাজ বিজয় এর নিজ তহবিল থেকে বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডের বেতগাড়ী উত্তরপাড়ার ফিরোজা বেওয়াকে হুইল চেয়ার প্রদান করেন । ১৮ মার্চ বুধবার ১৩ নং ওয়ার্ড বেতগাড়ী গ্রামে অসহায় বৃদ্ধা ফিরোজা বেওয়া এর বাড়ি গিয়ে হুইল চেয়ার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া শহর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী, ১৩নং ওয়ার্ড বিএনপির ধর্মীয় বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, সাবেক যুবদল নেতা আব্দুর রশীদ, যুবদল নেতা রাজিব, ১৩নং ওয়ার্ড যুবদল সভাপতি রিপন, সাধারণ সম্পাদক রিজু, শহর যুবদল নেতা মাছুম প্রামানিক মিঠু, রাব্বি, সোবাহান, রুবেল সেলিম, শাকিল, শ্রমিকদল নেতা হযরত আলী, বেতগাড়ী আঞ্চলিক বিএনপি নেতা আব্দুস সাত্তার বারী, নুরনবী নজরুল ইসলাম, শফিকুল ইসলাম আম্মু, মালেক, রুবেল, সিহাব সহ নেতৃবৃন্দ।