1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত

বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ

  • সম্পাদনার সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪ বার প্রদশিত হয়েছে

জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির আয়োজনে বুধবার শহরের ফুলবাড়ি ফুলবাড়ি টিলা মসজিদ এলাকায় অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবরে সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ। সাংবাদিক সংস্থার জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো ও সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাজুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সহ-সভাপতি রতন কুমার রায়, স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিকদের জন্য আমরা এর সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, সাবেক কাউন্সিলর রাজু হোনের পাইকাড়, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শিবলী সাদিক মানিক, সমাজসেবক মাহবুবুর রহমান ছোটন, গোলাম ফারুক সোহেল, আব্দুল আলিম, ফুলকলি কুরআনিক স্কুলের পরিচালক আবু ইউসুফ। অন্যান্যদের মধ্যে সাংবাদিক সংস্থার সহ-সভাপতি রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, দপ্তর সম্পাদক ফজলুল হক বাবলু, সদস্য আবু তৌহিদ হাসান, রাশেদুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনসহ সকল মৃত সাংবাদিকের রুহের মাগফিরাত এবং সাংবাদিক সংস্থা’র নেতৃবৃন্দ ছাড়াও সকল স্তরের সাংবাদিক এবং দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় টিলা মসজিদের ইমাম হাফেজ মাওঃ আবু ইউসুফ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies