1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা ॥ মালামাল জব্দ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৬ বার প্রদশিত হয়েছে

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তেমাথা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিম্নমানের সেমাই উন্নতমানের প্যাকেটে বাজারজাত করার অপরাধে ফরিদ নামে এক ব্যবসায়ীকে ৪০হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম। অভিযান সূত্রে জানা যায়, ওই ব্যবসায়ী খোলা বাজার থেকে নিম্নমানের সেমাই কিনে তা উন্নতমানের প্যাকেটে ভরে বিএসটিআই অনুমোদন ছাড়াই ‘গুডফুড’ নামে বাজারজাত করে বিক্রি করছিলেন। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেন এবং পণ্য জব্দ করেন। ভবিষ্যতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies