দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ার তালোড়ায় শহীদ লিটন স্মৃতি সংসদের আয়োজনে মরহুম তরিকুল ইসলাম লিটন এর ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫মার্চ রোববার বিকেলে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন মরহুম লিটনের সহযোদ্ধা ও তৎকালীন তালোড়া ছাত্রদলের সভাপতি হাফিজার রহমান হাপু সংসদের সভাপতি ও পরিবারের পক্ষে আল মুত্তাকিন মুরাদ প্রমুখ। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, লিটনের পরিবার বর্গের সদস্যবৃন্দ ও বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।